,

ভারতে গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে সহিংসতা বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের ঘটনা বন্ধে মোদি সরকারকে ভারতীয় নাগরিকদের সুনিশ্চিত করতে বলা হয়েছে।

obama_136766

জানা যায়, গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে একের পর এক সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনায় উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। ওই সব ঘটনার হাত থেকে ভারতীয় নাগরিকদের বাঁচাতে ভারতের পক্ষে যা যা করণীয়, মোদি সরকারকে সে ব্যাপারে আরও একটু নজর দিতে অনুরোধ করা হল।

গোমাংস ভক্ষণের প্রতিবাদে ভারতে একের পর এক সহিংসতা এবং সম্প্রতি মধ্যপ্রদেশে মহিষের মাংসের সঙ্গে রাখার জন্য দুই মুসলিম নারীকে নিগ্রহের যে ঘটনা ঘটেছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ধর্মাচরণ, বাকস্বাধীনতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা (যুক্তরাষ্ট্র) সব সময়েই ভারতীয় নাগরিক ও ভারত সরকারের পাশে আছি। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, ভারতীয় নাগরিকরা যাতে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করতে পারেন, সেটা সুনিশ্চিত করতে ভারত সরকারকে আরও বেশি নজর রাখার অনুরোধ জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা