,

শিক্ষকদের ব্যর্থতায় জঙ্গিবাদে ঝুঁকছে শিক্ষার্থীরা-এইচ টি ইমাম

 
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম শিক্ষার্থীদের জঙ্গিবাদে ঝুঁকে পড়ার জন্য শিক্ষকদের ব্যর্থতাকে দায়ী করেছেন।আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এইচ টি ইমাম এ মন্তব্য করেন।

ht-emam_175463

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শিক্ষকরাই দায়ী। কাজেই আমি মনে করি আমাদের প্রত্যেক শিক্ষকের পেছনটা দেখা উচিত এবং অন্যান্য ক্ষেত্রেও সব জায়গাতেও এখন আর খাতিরের সময় নাই। এখন আর এই প্রশ্রয় দেওয়ার আর কোনো সময় নাই। এই মওদুদীবাদের শিক্ষা যদি আমরা উৎখাত না করতে পারি তাহলে কিছুই হবে না।’

এইচ টি ইমাম বলেন, নামী অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পরিবেশ নেই। সিলেবাস ও পাঠদানে সঠিক শিক্ষা দেওয়া হয় না বলেই শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে। এ সময় দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে আলেম-ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় অংশ নিয়ে ইসলামে জঙ্গিবাদের বিরুদ্ধে কী বলা হয়েছে, সে বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা