,

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়বে: হান্নান শাহ

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়বে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তখন সরকারকেও আহ্বান জানাবো।শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।

hannan-shah_1369

জামায়াতকে নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে হান্নান শাহ বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে কাঠ খেলছে। যেভাবে ভারত কাশ্মীরকে নিয়ে খেলে।

তিনি বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন কাদের সঙ্গে জামায়াতের যোগাযোগ বেশি। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের লোকদের কত রকম আত্মীয়তা রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এই সরকার বলেছিল, জুন মাসের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করবে। কই, জুন মাস তো চেলে গেল। আসলে কইও নাই খইও নাই।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়বে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তখন সরকারকেও আহ্বান জানাবো। তাতে সাড়া না দিলে ভাববো, আপনারাও সন্ত্রাসের সঙ্গে জড়িত। হান্নান শাহ বলেন, সরকার বলছে, সন্ত্রাসবিরোধী ঐক্য হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তাদের ঐক্য হয়নি। তাদের ঐক্য হয়েছে এক সময়কার গণবাহিনীর ইনুর সঙ্গে।

আলোচনায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা