,

ঢাকায় ফিরে শুটিংয়ে ব্যস্ত শাকিব

shakib-khanবিনোদন ডেস্ক : কলকাতায় ‘শিকারি’ ছবির প্রচারণা শেষ গতকাল শুক্রবার ঢাকায় ফেরেন নায়ক শাকিব খান। আগামী ১২ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারি’। ছবির প্রচারণার জন্য তিন দিনের সফরে কলকাতায় গিয়েছিলেন শাকিব।

ঢাকায় ফিরে আজ শনিবার থেকে ‘শুটার’ ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। ‘শুটার’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাজু চৌধুরী। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগতা নায়িকা বুবলী।

এ বিষয়ে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল এনটিভি অনলাইনকে বলেন, ‘শাকিব গত রাতে ঢাকায় ফিরেছেন। আজ থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি। শাকিব খান বেলা ১২টা থেকে শুটিংয়ে অংশ নিচ্ছেন। আফতাবনগরে আমরা সারা দিন শুটিং করছি, সন্ধ্যায় এফডিসির সেটে শুটিং করার কথা রয়েছে।’

দেশে ফিরে বিশ্রাম না নিয়েই শুটিং করার বিষয়ে শাকিব খান বলেন, “গতকাল ফিরেছি। প্রথমে ভেবেছিলাম একদিন রেস্ট নিয়ে শুটিং শুরু করি। কিন্তু ‘শুটার’ ছবির সেটসহ পুরো ইউনিট রেডি। যে কারণে আজ থেকেই শুটিং শুরু করেছি।”

শাকিব খানের ‘শিকারি’ ছবির জন্য এরই মধ্যে পশ্চিমবঙ্গের ১৩০টি হল বুকিং দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম ছাড়াও ‘শিকারি’ ছবিটি মুক্তি পাবে কানাডা, উত্তর আমেরিকা, লন্ডনসহ বেশ কয়েকটি দেশের সিনেমা হলে। গত ৭ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’।

ছবিটির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কলকাতার জয়দেব। এতে শাকিব ও শ্রাবন্তী ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা সানু, সুব্রত ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা