,

‘জঙ্গি দমনে শেখ হাসিনা রিয়েল হিরো’

nasim-002নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গি দমনে শেখ হাসিনা রিয়েল হিরো। তার নেতৃত্বে দেশের অভ্যন্তরে জঙ্গি ও সন্ত্রাস দমন করা হয়েছে সফলতার সঙ্গে যা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারে নাই।

শনিবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে কমিউনিটি ক্লিনিক অ্যাক্টিভেশন ক্যাম্পেইন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

মাগুরার সিভিল সার্জন ডা. এবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার (এমপি), প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ আরো অনেকে।

মন্ত্রী আরো বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গি উত্থানে বিএনপি জামায়াত দায়ী। খালেদা জিয়া যদি জঙ্গিদের মোদত না দিতো তাহলে কোনো দিনও বাংলাদেশে জঙ্গির উত্থান হতো না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা জনগণের প্রাণ বাঁচায়। দেশের প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক চালু তারই একটি অংশ।

পরে মন্ত্রী মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে