,

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র: দরপত্র স্থগিত নয়, সময় বেড়েছে

full_603650641_1469872458নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র-প্রক্রিয়া স্থগিত নয় দরপত্র প্রক্রিয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। তবে এই প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ আগের মতোই অব্যাহত থাকছে। জাপানের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাসেম এ কথা জানিয়েছেন। অবশ্য এর আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ-বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রথম আলোকে বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দরপত্র স্থগিত করা হয়েছে।
দরপত্র প্রক্রিয়া ২৫ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এটি এক মাস বাড়িয়ে ২৪ আগস্ট করা হয়েছে।

বিদ্যুৎ সচিব বলেছেন, দরপত্রে অংশ নেওয়া দুটি প্রতিষ্ঠানের অনুরোধের কারণে এক মাস সময় বাড়ানো হয়েছে।
সূত্র জানায়, ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৩৬ হাজার কোটি টাকা। এর সিংহ ভাগ, অর্থাৎ প্রায় ২৯ হাজার কোটি টাকা দেবে জাপান সরকার।

তিনটি ভাগে এই প্রকল্পের কাজ হওয়ার কথা। এর মধ্যে ভূমি উন্নয়নের কাজ জাপানের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শুরু করেছে। সূত্র জানায়, দরপত্রে জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা