বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত জঙ্গিদের মধ্যে সাব্বির নেই, থানায় বাবার জিডি

kanikনিউজ ডেস্ক : ঢাকার কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে চট্টগ্রামের সাব্বিরুল হক চৌধুরী কনিক (২২) নেই বলে দাবি করেছে তার পরিবার।

সাব্বির এখনও নিখোঁজ দাবি করে শুক্রবার রাতে নগরীর বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (নং- ১৪০২) করেছেন তার বাবা আজিজুল হক চৌধুরী।

আজিজুল হক আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এছাড়া তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর পরিদর্শক। বর্তমানে পরিবার নিয়ে বাকলিয়া থানাধীন মিয়াখান রোডের পূর্ব বাকলিয়া এলাকার চৌধুরী নিবাসের চতুর্থ তলায় ভাড়া থাকছেন।

জিডিতে আজিজুল হক উল্লেখ করেছেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রাউজান উপজেলার এক বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে বাকলিয়ার বাসা থেকে বের হয় সাব্বিরুল হক। এরপর বিগত চার মাস ধরে তার কোনো খোঁজ মেলেনি।নিহত ৯ জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকেও এর আগে থানায় সাধারণ ডায়েরি করা হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের চতুর্থ তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ।

পরের দিন ভোরে সেখানে সোয়াতের বিশেষ অভিযানে নিহত হয় সন্দেহভাজন ৯ জঙ্গি। উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক।

এদের মধ্যে নিহত ৮ জঙ্গির পরিচয় প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলেন- সাজাদ রউফ অর্ক, জোবায়ের হোসেন, আবদুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল হক রাশিক, আরিফুজ্জামান খান, মতিয়ার রহমান ও রায়হান কবির।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ডেটাবেজ থেকে জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তবে বিভিন্ন সূত্র থেকে অপর যে জঙ্গির পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, তিনি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরীর ছেলে সাব্বিরুল হক কনিক।

সাব্বির ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি-চট্টগ্রামের (আইআইইউসি) ইকনোমিক অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। গোল্ডেন জিপিএ পেয়ে সরকারি মুসলিম হাইস্কুল থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত