,

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ের অপরাধে বিভিন্ন মেয়াদে বরসহ ৩ জনের কারাদন্ড

download (50)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ের আসর থেকে বর, বরের বাবা ও কনের বাবাসহ তিনজনকে আটকের পর এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস তার কার্যালয়ে এ রায় দেন। এর আগে সদর উপজেলার নাটাই ইউনিয়নের নরসিংসার  গ্রাম থেকে বরসহ ৩ জনকে আটক করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, বর একই উপজেলার রাজঘর গ্রামের মো. শামীম (২৫), তার বাবা ফরিদ আহমেদ (৫৮) ও কনের বাবা এমদাদুল হক (৪৫)।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে বিয়ের আসর থেকে বর, বরের বাবা ও কনের বাবাকে আটক করা হয়। এরপর বাল্যবিয়ে নিরোধ আইন, ১৯২৯ এর ৪ ধারা অনুযায়ী বরকে এবং ৬ ধারা অনুযায়ী বর ও কনের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা