,

‘দাবাং ৩’ তেও থাকছেন সোনাক্ষি

photo-1469857766বিনোদন ডেস্ক : প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন ভারতীয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। ২০১০ সালে মুক্তি পায় সোনাক্ষির প্রথম ছবি ‘দাবাং’। প্রথম ছবিতেই কাজ করেন সালমান খানের বিপরীতে। ছবিটির পরিচালক ছিলেন অভিনাভ কাশ্যপ। প্রযোজক ছিলেন আরবাজ খান, যিনি নিজেও অভিনয় করেন ছবিটিতে।

দারুণভাবে ব্যবসাসফল হয়েছিল ‘দাবাং’ ছবিটি। এরপর ‘দাবাং ২’ মুক্তি পায় ২০১২ সালে। এই ছবিতেও ছিলেন সোনাক্ষি। ছবিটি পরিচালনা করেন প্রযোজক আরবাজ খান নিজেই।

পরের কিস্তি ‘দাবাং ৩’ তে সোনাক্ষি থাকবেন কি না, তা এত দিন নিশ্চিত ছিল না। মাঝখানে গুজব শোনা গিয়েছিল সোনাক্ষির বদলে পরিণীতিকে নেওয়া হতে পারে দাবাংয়ের তৃতীয় কিস্তিতে। এ নিয়ে দাবাং সংশ্লিষ্ট কারো মন্তব্য এত দিন পাওয়া যায়নি।

তবে এবার সোনাক্ষির উপস্থিতি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক আরবাজ খান নিজেই। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়াকে আরবাজ খান বলেন, ‘দাবাং ৩ ছবিতে সোনাক্ষি থাকছেন। তাঁর সঙ্গে আরো একজন নায়িকা থাকতে পারেন ছবিতে। চিত্রনাট্য প্রস্তুত করা হচ্ছে। চিত্রনাট্য তৈরি হলেই অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৭ সালের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু করতে চাই আমরা।’

গত ঈদে সালমান খানের ‘সুলতান’ ছবিটি মুক্তি পেয়েছে। বরাবরের মতোই দারুণ ব্যবসা করেছে ছবিটি। এখন সালমান ব্যস্ত আছেন টেলিভিশন শো ‘বিগ বস’-এর সিজন ১০-এর শুটিং নিয়ে।

সামনেই কবির খানের ছবি ‘টিউবলাইট’-এর শুটিং শুরু করবেন সালমান। এদিকে সোনাক্ষির দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একটি ‘আকিরা’ এবং আরেকটি ‘ফোর্স ২’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে