,

সিপিএলে আজ আবার মাঠে নামছেন সাকিব

photo-1469858953স্পোর্টস ডেস্ক : মাঝে ১০ দিন বিরতি পেয়েছিলেন সাকিব আল হাসান। লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে নামছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে আজ সাকিবের দল জ্যামাইকা তালাওয়াসের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া জুকস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

সিপিএলে জ্যামাইকা সর্বশেষ ম্যাচ খেলেছিল গত ২০ জুলাই। বার্বাডোজ ট্রাইডেন্টসকে সেই ম্যাচে সহজেই হারিয়েছিলেন সাকিব-গেইলরা। বার্বাডোজকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও মজবুত করেছিল জ্যামাইকা। মাঝে এতগুলো দিন মাঠে না নামলেও সম্মানটা হাতছাড়া হয়নি তাঁদের। আট ম্যাচ থেকে জ্যামাইকার সংগ্রহ ১৩ পয়েন্ট। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ছয় দলের এই প্রতিযোগিতায় আগেই সেরা চারে উত্তরণ নিশ্চিত করে ফেলায় জ্যামাইকা এক দিক দিয়ে নিশ্চিন্ত।

দলের সাফল্যে সাকিবেরও অনেক বড় অবদান। সিপিএলে নিজের দ্বিতীয় আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছেন এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। আটটি ম্যাচেই খেললেও ছয়বার ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। ছয় ইনিংসে ৩২.৫০ গড়ে তাঁর মোট রান ১৩০; সর্বোচ্চ অপরাজিত ৫৪। বল হাতেও যথেষ্ট উজ্জ্বল বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। এবারের সিপিএলে ১৭ ওভার বল করে ছয় উইকেট নিয়েছেন সাকিব। সেরা বোলিং দুই রানে দুই উইকেট, ইকোনমি রেট ৭.১৭।

মাঝের বেশ লম্বা ছুটি ভালোই কেটেছে সাকিবের। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বেড়াতে গিয়েছিলেন তিনি। বেড়ানোর ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে