,

বিজয়নগর প্রতিদিন ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন

download (49)ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কয়েক মাস ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এ ছাড়া বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। কষ্ট পাচ্ছেন হাসপাতালের রোগীরা।
উপজেলার দশটি ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ পায় উপজেলাবাসী। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলে এখানে।
পাহাড়পুর ইউনিয়নের ধুরানাল গ্রামের উমেদ আলী জানান, প্রতিদিন গড়ে ৮-১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। একই ইউপির বিটিদাউদপুর গ্রামের বাসিন্দা মাইনউদ্দিন রুবেল জানান, গত বুধবার দুপুর ১২টার মধ্যেই পাঁচবার লোডশেডিং হয়েছে। বেলা তিনটা থেকে চারবার এবং রাতে দুই থেকে তিনবার লোডশেডিং হয়েছে। প্রতিবারই ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এটি এক দিনের নয়, প্রতিদিনের চিত্র।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ২৭ হাজার ৯১৪ জন বিদ্যুতের গ্রাহক রয়েছেন। এ জন্য প্রতিদিন সাত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র চার মেগাওয়াট। তা ছাড়া নতুন গ্রাহক দিন দিন বেড়ে চলেছে। নতুন সংযোগ বাড়লেও সে অনুযায়ী বিদ্যুতের সরবরাহ মিলছে না। উপজেলায় আশুগঞ্জের তাপবিদ্যুৎকেন্দ্রের গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু ওই গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কেভি লাইনে ব্যবহৃত তারগুলো অনেক পুরোনো এবং খুবই ঝুঁকিপূর্ণ। পুরোনো তার হওয়ায় এটি বিদ্যুৎ সরবরাহের লোড নিতে পারছে না। লোড দিলেই লাইনে সমস্যা দেখা দিচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এ সমস্যার কারণেই ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) বিজয়নগরের চেয়ারম্যান দীপক চৌধুরী বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া-১ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে জানানো হয়েছে। সাংসদ এ বিষয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, রমজান মাস থেকে বিদ্যুতের এই ভয়াবহ অবস্থা শুরু হয়। এখন প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ যায়।
চান্দুরা ইউপির সাটিরপাড়ার ইয়াকুব আলী বলেন, লোডশেডিংয়ের জন্য ব্যবসা-বাণিজ্যে অনেক ক্ষতি হচ্ছে। জরুরি কাগজপত্র ফটোকপি করতে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) রফিকুল ইসলাম বলেন, উপজেলার চান্দুরা এলাকায় আমাদের একটি সাবস্টেশন রয়েছে। আরেকটি বিকল্প লাইন তৈরি করা হয়েছে। আগামী ১৫ দিনের ভেতর তা চালু করা হবে। তখন সমস্যাও কমে আসবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা