,

গুলশান কার্যালয়ে বিএনপি নেতা রিজভী অবরুদ্ধ

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে শুক্রবার বেলা ১১ টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

rijvi_136696

শুক্রবার রাত ১২ টার দিকে রুহুল কবির রিজভী শীর্ষ নিউজকে বলেন, বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমি বের হতে পারছি না।

এদিকে, রাত পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে বলেন, রিজভী সাহেব এখনও অফিসে অবরুদ্ধ অবস্থায় আছেন।

তবে এবিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য অনেকবার চেষ্টা করেও (মোবাইল ফোনে) তাকে পাওয়া যায়নি।

গুলশান থানার ডিউটি অফিসার জাহঙ্গীর শীর্ষ নিউজকে জানান, রিজভী তার কর্যালয়ে অবরুদ্ধ হওয়ার বিষয়ে আমাদের কাছে কোন ম্যাসেজ নেই।

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) মিডিয়ার ডিউটি অফিসার এসআই নাজমুল শীর্ষ নিউজকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

রিজভীর সাথে কর্যালয়ে অবরুদ্ধ আছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য বেলাল আহমেদ, সেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম পটু, সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও তুষার নামের এক কর্মী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা