,

দেশটাকে আমরা আরও সমৃদ্ধ দেখতে চাই : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আমাদের মিডিয়ায় আসার একটাই উদ্দেশ্য দেশটাকে আমরা আরও সমৃদ্ধ দেখতে চাই। আরও অনেক সুন্দর দেখতে চাই।

 

IMG_8758

আজ বৃহস্পতিবার বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে ২৪ ঘণ্টা নিউজভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। আমি সবার কাছে দোয়া চাইবো, যেন আমরা মিডিয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারি। পজিটিভ বাংলাদেশ গড়তে পারি। শিল্পায়নের বাংলাদেশ গড়তে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, নিউজ টোয়েন্টিফোর এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের এই স্যাটেলাইট চ্যানেলটি করার পারমিশন দিয়েছেন, লাইসেন্স দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, নিউজ২৪’র সিইও নঈম নিজাম।

আরও উপস্থিত রয়েছেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ছাড়াও বিভিন্ন গণমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা