,

তালেবান ‘সন্ত্রাসী সংগঠন’ : ইমরান খান

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিক এবং প্রাক্তন ক্রিকেটার ইমরান খান মনে করেন, ‘তালেবান একটি সন্ত্রাসী সংগঠন।’পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি তালেবানকে সমর্থন করেন। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দেন। বলেন, উগ্রবাদকে আমি সমর্থন করি, এমন ধারণা যারা পোষণ করেন, তারা সত্যিই অজ্ঞ।

imran1469718526

আলজাজিরার আপফ্রন্ট প্রোগ্রামে সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘হ্যাঁ, তারা তাই (তালেবান সন্ত্রাসী সংগঠন)। যারা নিরপরাধ মানুষকে হত্যা করে, তারাই সন্ত্রাসী।’

আন্তর্জাতিক সময় শুক্রবার ১৯টা ৩০ মিনিটে আলজাজিরায় ইমরান খানের এ সাক্ষাৎকার প্রচারিত হবে।

পাকিস্তান তালেবান এবং অন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে বলে যে অভিযোগ করা হয়, সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, এটি সম্পূর্ণ অজ্ঞতাপ্রসূত। এটি সত্যি নয়। সবার উচিত, গত ১০ বছরে আমার বিবৃতিগুলো লক্ষ্য করা।

পাকিস্তানে দারুল উলুম হাক্কানিয়া নামে ইসলামি শিক্ষাকেন্দ্রীক প্রতিষ্ঠানকে জঙ্গিপ্রসবের ঘাঁটি বলে অভিযোগ করা হয়। দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিযোগ তোলেন, ইমরান খান ওই প্রতিষ্ঠানে অর্থসহায়তা দিয়ে থাকেন। জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, ‘এটি হতেই পারে না।’ তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, দল থেকে মাদ্রাসাগুলোকে অনুদান দেওয়া হয় যেন, তারা মুলধারায় আসতে পারে।

ইমরান খান বলেন, ‘এটি যদি জঙ্গি জন্ম দেওয়ার কারাখানা হয়ে থাকে, তাহলে বিগত সরকারের উচিত ছিল, সেটি বন্ধ করে দেওয়া।’ জারদারির অভিযোগ সম্পর্কে তিনি আরো বলেন, অনেক দুর্নীতিবাজ মুসলিম শাসক এবং সাবেক শাসকদের মতো তিনিও একজন। এ ধরনের কথা বলে তারা পশ্চিমা মিত্রদের দেখানোর চেষ্টা করেন, তারা কতটা উদারবাদী।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা