বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশচারীদের হৃদরোগের আশঙ্কা বেশি

 

আন্তর্জাতিক ডেস্ক :যুগ যুগ ধরেই মানুষের কাছে একটি রহস্যের জায়গা মহাকাশ। অনেকে আবার ঘুরেও আসতে চান সেই আকাশপুরীর দেশ। তবে সাবধান! মহাকাশ ভ্রমণে গতে পারে হৃদরোগ। সামান্য হাতে গোনা কয়েকজন মানুষ মহাকাশে পাড়ি দেয়ায় এখনো এ নিয়ে ঠিকমত সমীক্ষা হতে পারেনি। কিন্তু যেটুকু অল্পস্বল্প তথ্য হাতে এসেছে তাতেই পাওয়া গেছে এই চমকপ্রদ তথ্য।

2016_07_29_22_23_05_qBUsvyYLwLQJc9xAU8DAuZBnDG7AVl_original

১৯৯১ সালে ৬১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নভোচারী জেমস আরউইন। ৪৩ বছরে যখন তার প্রথম হার্ট অ্যাটাক হয়, তার ঠিক দুবছর আগে চাঁদ থেকে ঘুরে এসেছেন তিনি। নাসার চিকিৎসকরা দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র পাননি। কিন্তু আরউইনের মৃত্যুর ঠিক এক বছর আগে ৯০ সালে মারা যান তারই সঙ্গী নভোচর রন ইভান্স। বয়স হয়েছিল মাত্র ৫৬। কারণ সেই হার্ট অ্যাটাক। ২০১২ সালে নীল আর্মস্ট্রংও মারা যান কার্ডিওভাস্কুলার সার্জারির সময় জটিলতার কারণে।

এই তিনজনের মধ্যে দুটি জিনিস সাধারণ বৈশিষ্ট্য পেয়েছেন ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বিশেষজ্ঞ মাইকেল ডেল্প। এরা সবাই চাঁদে হেঁটেছেন। দ্বিতীয়ত, তিনজনই হৃদরোগের শিকার। যদিও পৃথিবীর কক্ষপথ ছেড়েছেন এমন মানুষের সংখ্যা এতটাই নগণ্য যে এ থেকে কিছু স্পষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়।

মাত্র ২৪ জন পৃথিবীর কক্ষপথের বাইরে গেছেন, তাদের মধ্যে মারা গেছেন ৭ জন। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তো আরো নগণ্য। মোটে ৩। এত সামান্য পরিসংখ্যান দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো অসম্ভব বলে বিজ্ঞানীরা মনে করছেন।

তবে যে চড়া মাত্রার রেডিয়েশন ও স্বল্প মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিয়ে তাদের কাজ করতে হয় তাতে ক্যান্সারের আশঙ্কা অনেক বেশি বলে দাবি বিজ্ঞানীদের। কিন্তু অন্তহীন মহাকাশ যে হৃদযন্ত্রেও সমস্যা ডেকে আনতে পারে সে ব্যাপারে সচেতন খুব অল্প কয়েকজন। যদিও হাতেগোনা কয়েকজনের মধ্যেই হওয়া সমীক্ষা মনে করছে এমন সম্ভাবনা আছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব