,

তারেক রহমানের মেয়ের কাছেই জামানত হারাবে প্রধানমন্ত্রী: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করে বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের কাছে প্রধানমন্ত্রী জামানত হারাবেন।

untitled-1_136652

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এমন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘আপনাকে পরাস্ত করতে খালেদা-তারেক রহমানের প্রয়োজন হবে না। তারেক রহমানের মেয়েই যথেষ্ট।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশ চলছে ভারত-বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়। বর্তমান সরকারের সব আয়োজনই প্রতিবেশি রাষ্ট্রের ভুড়িভোজের জন্য।’

এ স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, ‘বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভিনদেশিদের দ্বারা নির্বাচিত।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা