,

তুরস্কে ২ হাজার মামলা প্রত্যাহারের ঘোষণা এরদোগানের

 
আন্তর্জাতিক ডেস্ক : শেষপর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তাঁর মানহানি করার অভিযোগে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিলেন।তিনি নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবেও বর্ণনা করেন।তাঁকে অসম্মান করা বা তাঁর মানহানি করার অভিযোগে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় দুই হাজার হয়েছিল। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন।

turosko pic_136700

তাঁর বক্তব্য ছিল, যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিণতি নিয়ে বেশি চিন্তিত, তাদেরকে কিছুতেই ‘তুরস্কের বন্ধু’ হিসেবে বিবেচনা করা যায় না।

সামরিক অভ্যুত্থান ইস্যুতে সাধারণ মানুষের ওপর এরদোগান সরকারের নেয়া কঠোর পদক্ষেপের যারা সমালোচনা করছেন,তাদেরও সতর্ক করে তিনি বলেছেন, যার যার নিজের কাজে মন দিন।

এছাড়াও এরআগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন জেনারেলের বিরুদ্ধে তুরস্কে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালানোর পরিকল্পনাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলেছেন।

এমন অভিযোগকে ভিত্তিহীন এবং দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন মার্কিন ওই জেনারেল জোসেফ ভোটেল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা