,

ঢাকায় আকিব জাভেদ, আজ থেকে ক্যাম্প শুরু

akibস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ বাংলাদেশে পৌঁছেছেন। হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম ও বাংলাদেশ জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করতে মাত্র ৭ দিনের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় পা রেখেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের চলে যাওয়ার পর আকিব জাভেদকে দায়িত্ব দেয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

শনিবার থেকে পেসারদের ক্যাম্প শুরু হচ্ছে। এদিন থেকেই তিনি কাজ শুরু করছেন। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। এ জন্য এইচপি ক্যাম্পের ১৭ জন পেসার ও জাতীয় দলের ৯ জন পেসারকে ক্যাম্পে উপস্থিত হতে বলা হয়েছে।

জাতীয় দলের ৯ পেসার: মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসাইন, মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও মুক্তার আলী।

এইচপি ক্যাম্পের ১৭ পেসার: আব্দুল হালিম, রিফাত প্রধান, আবুল হাসান, আবু জায়েদ চৌধুরি, শহিদুল ইসলাম, ইমরান আলি এনাম, মোহাম্মদ আজিম, আশিকুজ্জামান, মেহেদি হাসান (রানা), শুভাশিষ রায়, নুর আলস সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, এবাদত হোসাইন চৌধুরি, সাইফ উদ্দিন, আলাউদ্দিন বাবু, আরিফুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা