,

কিশোর-কনার গানে ঠোঁট মেলাবেন পরী মনি

kona-kisor-pori-moniবিনোদন ডেস্ক : আগস্টের প্রথম সপ্তাহ থেকে চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের ‘পাষাণ’ নামেরচলচ্চিত্র চলচ্চিত্রের শুটিং শুরু হবে। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন এ সময়ের আলোচিত নায়িকা পরী মনি। সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কিশোর ও কনা। রাজধানীর একটি স্টুডিওতে বুধবার রাতে গানটির কণ্ঠধারণ হয়েছে।

সৈকত নাসির জানান, কিশোরের লেখা ও সুর-সঙ্গীত ‘বরবাদ’ শিরোনামের এই গানটির দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়িকা পরী মনিকে। তার সঙ্গে নায়ক হিসেবে অভিনয় করার সম্ভাবনা রয়েছে কলকাতার নায়ক ওমের। শিগগিরই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। ‘পাষাণ’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে ভিজুয়ালাইজার।

প্রথম চলচ্চিত্র ‘দেশা দ্য লিডার’ নির্মাণের পর দারুণ প্রশংসা কুড়িয়েছেন সৈকত নাসির। মাহি-শিপন জুটিকে নিয়ে ‘দেশা দ্য লিডার’ সিনেমার পর এই নির্মাতার ‘হিরো ৪২০’ সিনেমাটিও আলোচিত হয়। এবার ‘পাষাণ’ নিয়ে শুরু হয়েছে সৈকত নাসিরের নতুন অভিযান। ‘পাষাণ’ সৈকত নাসিরের তৃতীয় চলচ্চিত্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা