,

‘জঙ্গিবাদের মামলায় সহযোগিতা করবে আইন মন্ত্রণালয়ের সেল’

anichনিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জঙ্গিবাদের মামলায় প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে অসহযোগিতা করা হলে জেলা প্রশাসকদের এ বিষয়ে সহযোগিতা করবে আইন মন্ত্রণালয়ের সেল।

শুক্রবার সচিবালয়ে ডিসি সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী বলেন ‘জঙ্গিবাদ মোকাবিলার ব্যাপারে বৈঠকে আইন মন্ত্রণালয়ের একটা সেলের কথা বলেছি। ডিসিরা যদি মনে করেন, প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না, তারা জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়ে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়নে ডিসিরা যেন সজাগ থাকেন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই চেষ্টায় আমাদের সকলের শরিক হতে হবে।’

সরকারি সম্পদ রক্ষায় অ্যাটর্নি সার্ভিস আইনের ব্যাপার মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আজকে কিছু বলিনি। সময় সংক্ষিপ্ত তাই বলা হয়নি। তবে অ্যাটর্নি সার্ভিসের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। একবারেই আমরা সম্পূর্ণ অ্যাটর্নি সার্ভিস করতে পারব না। এটা পর্যায়ক্রমে করতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা