,

নাগরিকদের যৌনজীবন নিয়ে সরকারী গবেষণা!

24224-sexlife-1অনলাইন ডেস্ক : বিশ বছরের মধ্যে সুইডেন এই প্রথম নাগরিকদের যৌনজীবন নিয়ে তিন বছর মেয়াদি সরকারি গবেষণা শুরু করেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্ট্রম জানিয়েছেন, যৌন স্বাস্থ্যনীতি শুধু সমস্যা নিয়ে নয়, এর আনন্দদায়ক দিক দ্বারাও পরিচালিত হওয়া উচিত।

ট্যাবলয়েড সংবাদপত্র ড্যাজেনস নাইহেতার পরিচালিত এক জরিপে উঠে এসেছে যে সুইডিশদের যৌন সম্পর্ক কমে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি সত্যি কি না, তা খুঁজে বের করতে হবে। যদি তা–ই হয়, তবে কেন এমন হচ্ছে, নতুন গবেষণায় তার কারণ খুঁজে বের করা উচিত। এ ক্ষেত্রে মানসিক চাপ বা বিষণ্নতা একটি সমস্যা হতে পারে বলে জানান তিনি।

সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার মাধ্যমে এই গবেষণাটি পরিচালিত হবে এবং ২০১৯ সালের জুন মাস নাগাদ গবেষণার চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী উইকস্ট্রম বলেন, ‘এটা পরস্পরবিরোধী মনে হয়—যখন আমাদের দৈনন্দিন জীবনের অনেক বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যম থেকে শুরু করে সবকিছুতেই যৌনতা স্বীকৃত, তখনো এটি লজ্জায় ঢাকা…এমনকি এটা রাজনৈতিক বিতর্ক থেকেও অনুপস্থিত।’

স্বাস্থ্যমন্ত্রী উইকস্ট্রম বলেন, ইতিবাচক যৌন অভিজ্ঞতা বাদ দিয়ে যৌনরোগ, অবাঞ্ছিত গর্ভধারণ এবং ধর্ষণের মতো সমস্যাগুলোর ওপর জোর দিয়ে বিকৃত স্বাস্থ্যনীতির ঝুঁকি নেওয়া হয়েছিল। তাঁর প্রশ্ন, ‘যখন অনেকেই মা–বাবা, শিক্ষক এবং জ্যেষ্ঠদের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে কথা বলতে অস্বস্তিকর অবস্থায় পড়েন, তখন আমরা কীভাবে এই মনোভাবের পরিবর্তন করতে পারি?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে