,

দুই জেএমবি সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ru_photo-29-07-2016_20589_1469800454নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার পলাতক দুই আসামিকে ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী মহানগর পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ নিশ্চিত হয়ে তাদেরকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম। শুক্রবার গণমাধ্যমে ওই দুই পলাতক আসামির ছবি ও নাম-পরিচয়সহ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

পলাতক দুই আসামি হল- রাজশাহীর বাগমারার শ্রীপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ এবং পঞ্চগড়ের দেবীধস থানার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্নার ছেলে নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান।

তাদের মধ্যে শরিফুল ইসলাম রাবির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তবে প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

গত ২ জুলাই বাগমারা থানায় শরিফুলের নিখোঁজের কথা জানিয়ে সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।

পুলিশের দাবি, এ হত্যাকাণ্ডে জেএমবি জড়িত। মামলায় এখনও পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রাবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শিবির নেতা হাফিজুর রহমান পুলিশ হেফাজতে মারা গেছেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা