,

সরকার নির্ধারিত খুতবা পাঠ না কারায় ইমাম আটক

barisal-mapবরিশাল প্রতিনিধি : জুমার নামাজে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করায় বরিশালের হিজলায় হাফেজ মাওলানা বেল্লাল হোসেন (২৫) নামে এক মসজিদের ইমামকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মুসুল্লিরা।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। আটক মাওলানা বেলাল হোসেন হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের কালু তালুকদারের ছেলে।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, উপজেলার দক্ষিণ বাউশিয়া জামে মসজিদের নিয়মিত ইমাম অসুস্থ থাকায় মাওলানা বেল্লাল হোসেনকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়। তিনি (বেল্লাল) নামাজের ইমামতি করেন।

জুমার নামাজে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করার অভিযোগ তুলে কয়েকজন মুসুল্লি তার সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। পরে তারা মাওলানা বেল্লালকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ওই জামে মসজিদে জুমার নামাজে কোনো সমস্যা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা