,

দুই আসামি ধরিয়ে দিতে আরএমপির পুরস্কার ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি ধরিয়ে দিতে লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শুক্রবার দুটি দৈনিক পত্রিকায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আরএমপি এই পুরস্কার ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে তাদের দুজনের ছবিও প্রকাশ করা হয়েছে।

RMP1469793500
দুই আসামির মধ্যে একজন রাবির ইংরেজি বিভাগেরই তৃতীয় বর্ষের ছাত্র শরিফুল ইসলাম ওরফে খালিদ (২৫)। শরিফুল জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি নিখোঁজ রয়েছেন প্রায় এক বছর ধরে। শরিফুলের সন্ধান চেয়ে গত ৪ জুলাই বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

অপর পলাতক আসামির নাম নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৬)। নজরুলের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারহার গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্না। নজরুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তবে পুলিশ বলছে, নজরুল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)সদস্য এবং অধ্যাপক সিদ্দিকী হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।

আরএমপির মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, অধ্যাপক সিদ্দিকী হত্যাকাণ্ডে পলাতক শরিফুল ও নজরুলের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা দুজনই জেএমবির সদস্য। এ মামলায় গ্রেপ্তার এক জেএমবি সদস্য রিমান্ডে থাকা অবস্থায় প্রথম তাদের সংশ্লিষ্টতার কথা জানান। পরে ওই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানেও তিনি শরিফুল ও নজরুলের জড়িত থাকার কথা উল্লেখ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিকের ভাষ্য, শরিফুল ও নজরুল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তারে অনেক অভিযান চালানো হয়। কিন্তু তাদের হদিস মেলেনি। তাই তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তথ্যদাতার নাম-ঠিকানা গোপন রাখা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহনগরীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে থেকে মাত্র ১০০ গজ দূরে অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর হাফিজুর নামে এক শিবিরকর্মী অসুস্থ হয়ে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে