,

লাদেন হত্যায় ভারত যেভাবে সহায়তা করে যুক্তরাষ্ট্রকে

 
নিজস্ব প্রতিবেদক : আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল ভারত। এমন দাবি করেছেন ভারতের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. এস ডি প্রধান।

in pic_136656

খবরে প্রকাশ, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাজে বিরক্ত হয়ে পাকিস্তান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তথ্য আদানপ্রদান শুরু করে দিল্লি। সে সময়ই খবর আসে, ২০০৬-০৭ সালে পাকিস্তানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে আল কায়দার দুই নম্বর নেতা আল জাওয়াহারি এবং লাদেনের বিশ্বস্ত সঙ্গী মোল্লা ওমর।

এর পর তারা গাড়ি করে রাওয়ালপিন্ডি যায়। সে খবর পান ভারতীয় গোয়েন্দারা। তাদের ধারণা হয়, লাদেন রাওয়ালপিন্ডির আশপাশে লুকিয়ে থাকতে পারেন।

প্রধান বলেছেন, ‘আমরা সেই তথ্য আমেরিকারকে জানাই। সম্ভবত, সেই খবরের ওপর ভিত্তি করে তারা আরো অনুসন্ধান চালিয়ে লাদেনকে খুঁজে বের করতে এবং হত্যা করতে সমর্থ হয়।’

তার আরো দাবি, সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা মার্কিন যুক্তরাষ্ট্রের অজানা নয়। তবে আফগানিস্তানে কৌশলগত স্বার্থের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না আমেরিকা। ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ নিয়ে ভারতকে আগাম সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা