বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুলশান অভিযান নিয়ে প্রশ্ন নেই, কল্যাণপুর নিয়ে প্রশ্ন কেন’

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় আইনপ্রয়োগকারী সংস্থা নিয়ে তো কোনো প্রশ্ন উঠেনি তাহলে কল্যাণপুরের ঘটনা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে কেন বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন।

140015_139_136666

 

জঙ্গিবাদ দমনে সরকার গোঁজামিল দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন রিজভী।রিজভী বলেন, সরকার জনগণের মতামত উপেক্ষা করছে বলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে।তিনি বলেন, কেন জঙ্গিবাদ দমনে গোঁজামিল দেয়া হচ্ছে? যা সত্য তা নিয়ে জনগণের মধ্যে কোনো হতাশা দেখা দেয় না। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। কল্যাণপুরের ঘটনা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে কেন?

 

 

ক্ষমত‍াসীনদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনাদের আচরণের কারণেই জঙ্গিবাদী অশুভ শক্তির উত্থান হচ্ছে। জঙ্গিদের জীবিত ধরা হচ্ছে না কেন- এটা এখন জাতির প্রশ্ন। কেন জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের পাকড়াও করা হচ্ছে না?

তিনি বলেন, আজ হয়ত ক্ষমতার দম্ভে তারা মনে করছে, তাদের অপকর্ম কেউ দেখছে না, তাদের জবাবদিহি করতে হয় না। কিন্তু জনগণের কাছে একদিন এগুলোর সব জবাব দিতে হবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১৯৭৫ পূর্ববর্তী কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “জঙ্গিবাদীরা যাকে অনুসরণ করতে পারে, সেই লোক আজকে সরকারের মুখপাত্র। সেই সন্ত্রাস, জঙ্গি এবং গণতন্ত্রের শত্রু হিসেবে তারা (হাসানুল হক ইনুরা) এক সময়ে কাজ করেছে। আজকে ইনুরা জঙ্গিবাদ দমনের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন, আজকে যদি কোনো দানব, আজকে যদি কোনো শৃগাল মুরগীর নিরাপত্তার জন্য আফসোস করে, এটা যেমন উপহাস যোগ্য হবে, আজকে হাসানুল হক ইনু জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, এটাও উপহাসযোগ্য।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব