,

আবারো গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : বছর খানেকের মধ্যেই সরকার গ্যাসের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করছে। একই সঙ্গে বাড়ানো হবে বিদ্যুতেরও দাম। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানিয়েছেন।আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিটে ‘অবকাঠামো ও শিল্প খাতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

162148nasrul_hamid_(2)_136651

 

সব প্রতিষ্ঠানই লাভে থাকার পরও কেন গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় চলছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে কিন্তু জ্বালানি গ্যাসের দাম বেশি পড়বে। আমাদের এলএনজি চলে আসছে ২০১৮ সাল থেকে। আর বেশি নাই, সামনে দেড়-দুই বছরের মতো আছে, দুই বছরের মধ্যে এখানে গ্যাসের একটা ব্যালান্স হবে। ইন্ডাস্ট্রিগুলো আসবে। ইন্ডাস্ট্রিদের বলব, তাদের পাওয়ার এফিশিয়েন্ট হতে হবে।’

বিদ্যুতের দাম বাড়ার বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুতের ক্ষেত্রে আমরা বলব, ভবিষ্যতে আমরা কিন্তু যাব অ্যাডজাস্টমেন্টে। সুতরাং যাঁরা বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের আরো বেশি সাশ্রয়ী হতে হবে।’

এর আগে অনুষ্ঠান চলাকালে মন্ত্রী বলেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষও এখন আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছে। কিন্তু এ খাতে আরো ভালো করতে তাদের কাছে বড় বাধা ইন্টারনেটের গতি। এমন অভিযোগ করে দ্রুত ইন্টারনেটের গতি আরো বাড়ানোর তাগিদ দেন প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা