,

বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হচ্ছে মূল্যবান বৈদুতিক তার : ধরা ছোয়ার বাইরে মূলহোতারা

downloadআশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জ বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে একের পর এক চুরি হচ্ছে কোটি কোটি টাকার মূল্যবান তার। আর এ চুরি হওয়ার সাথে জড়িত রয়েছে স্থানীয় একটি শক্তিশালী চক্র। কিন্তু প্রতিটি চুরি হওয়ার ঘটনা পুলিশকে অবহিত করা হলেও অদৃশ্যকারণে পুলিশ মূল্যবান তার গুলো উদ্ধার না করে রহস্যজনক ভাবে নিরব থাকে। উল্টো স্থানীয়রা নিজেরাই তার আটক করে পুলিশকে খবর দিলেও এ তার না উদ্ধার করে নানা তালবাহানা করে। সর্বশেষ গত ২৪ জুলাই রাতে স্থানীয় এলাকাবাসী বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হয়ে যাওয়া তামার তার উপজেলার জগদিশপুর এলাকা থেকে আটক করে পুলিশকে খবর দেয়। কিন্তু প্রথমে এ তার উদ্ধার না পুলিশ চলে আসে। তবে পুলিশ সুপারের নির্দেশে এ তার উদ্ধার করে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর চাপে এ তার উদ্ধার করলেও মূলহোতার রয়েছে ধরাছোয়ার বাইরে।
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আমির হোসেন জানান, গত রবিবার রাতে প্রথমে জগদিসপুরে ১ টন তামার চুরাই তার আছে খবর পাই। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তার না নিয়ে দেখে চলে যায়। প্রথমে পুলিশকে চুরি হয়ে যাওয়া তার উদ্ধারের কথা জানালেও তারা তা করেনি। ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে চক্রটি দ্রুত তার গুলো ট্রাকটর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাদের বাধা দেয় এবং তার গুলো আটক করে রাখে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার গুলো উদ্ধার করে নিয় যায়। কিন্তু এ ঘটনার সাথে জড়িত এ চক্রের মূলহোতাদের আটক করেনি পুলিশ।
তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে