,

আমিরাতে বাংলাদেশিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পাকিস্তানীরা

B Baria mapআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তাানীদের হাতে বাংলাদেশি এক নাগরিক খুন হয়েছেন। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের মৃত রশিদ সর্দারের ছেলে মো. বাচ্চু সর্দার (৪৫)। গত ২৪ জুলাই রাতে হোটেলে কর্মরত অবস্থায় তিনি খুন হন। পুলিশ এ ঘটনায় তিন ঘাতককে আটক করেছে।
এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী দুই সন্তান নিয়ে থাকেন চট্টগ্রামের বাঁশখালীতে। পরিবারের লোকজন হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করে দেশে দ্রুত লাশ আনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। বাচ্চু মিয়া দুই ছেলে ও এক মেয়ের জনক। আগামী ঈদে তার বাড়ি ফেরার কথা ছিল।
বাচ্চু মিয়ার চাচাতো ভাই মো. জাবেদ আহম্মেদ রমজান জানা, সাত-আট বছর আগে দুবাই পাড়ি জমান বাচ্চ মিয়া। সেখানে একটি হোটেলে চাকরি করেন তিনি। গত রবিবার রাত ১২:৪৫ মিনিটে রেস্টুরেন্টের কাজ শেষে অন্যান্য কর্মচারীদের সাথে ঘুমাতে যান। এসময় কয়েকজন পাকিস্তানী নাগরিকরা বন্ধ থাকা হোটেলে খাবার নিতে চাইলে বাচ্চু মিয়া অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় তারা রেস্টুরেন্টে প্রবেশ করে অতর্কিত ভাবে ছুরি, লাঠি নিয়ে হামলা চালায়। তাঁর চিৎকারে রেস্টুরেন্টে খাকা কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলাকারীরা হামলা করে। এক পর্যায়ে বাচ্চু মিয়াকে উর্পযপুরি ছুরিকাঘাত করে তার মৃত্্ুয নিশ্চিত হয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ সন্দেহে ৩ পাকিস্তানী নাগরিক আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা