,

লামায় আ’লীগ নেতা অপহৃত, মুক্তিপণ দাবি

Kidnap-2লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছারকে (৫৫) অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের গোল বানের ঝিরি এলাকার তার নিজ বাড়ি থেকে ১৫-২০ জনের অস্ত্রধারী দল তাকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। সে মৃত সৈয়দ উল্লাহ ছেলে।

অপহৃতের ছেলে মিজানুর রহমান জানান, রাত ২টার দিকে একদল ডাকাত গোলবানের ঝিরি এলাকায় তার বাবার বাড়ির সংলগ্ন তার চাচাত ভাই মো. রিদুয়ান ও ছৈয়দ নুরের বাড়ি ডাকাতি করে। তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। পরে তার বাবার ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অপহৃত নুরুল আবছারের ঘর থেকে নগদ ৪০হাজার টাকা ও ৪ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতদল অস্ত্রের মুখে তার বাবাকে নিয়ে যায়। শুক্রবার ভোর ৪টার দিকে অপহরণকারীরা তার বাবার নম্বরে (০১৮৩৮-৯৭৭৩২০) ফোন করে ১০ লক্ষ টাকা দাবি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ঘটনাটি জানার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা চেষ্টা করছি অপহৃতকে শীঘ্রই উদ্ধার করার। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপহরণকারীরা মোটা অংকের টাকা দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা