বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কোনও ধর্মকেই নিষিদ্ধ করবো না: হিলারি

s4আন্তর্জাতিক ডেস্ক : ফিলাডেলফিয়ায় চলছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন। এই সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণে হিলারি ক্লিনটন বলেছেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করবো। আমেরিকা কখনো এমন কোনও দেশ হবে না যেখানে এক শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে। আমরা কোন ধর্মকেই নিষিদ্ধ করবো না। আমরা সকল আমেরিকান একসঙ্গে কাজ করবো।

বৃহস্পতিবার রাতে ( মার্কিন স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় চলমান ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে অানুষ্ঠানিকভাবে হিলারিকে দেওয়া হচ্ছে দলীয় মনোনয়ন।

মঞ্চে উঠেই তার চিরচেনা হাসি ছড়িয়ে দিয়ে হিলারি ক্লিনটন বললেন, আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এ সময় হিলারি….হিলারি…. ধ্বনিতে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা।

এরপর একে একে শুরু হয় ধন্যবাদের পালা। মেয়ে চেলসিকে ধন্যবাদ জানিয়ে বলেন নাতনী শার্লির কথা। এরপর স্বামী বিল ক্লিনটন, প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ জানান।

সবশেষে গোটা আমেরিকানকে। তাদের প্রতি আহ্বান জানান, আসুন আমরা বেরিয়ে পড়ি আর তাই ঘটতে দেই যা আমরা ঘটাতে চাই।

ঐতিহাসিক ভাষণে দলীয় মনোনয়ন লাভের পথে শক্ত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ দেন হিলারি ক্লিনটন।

হিলারি বলেন, বার্নি আপনার প্রচারণা কোটি কোটি আমেরিকান বিশেষ করে তরুণ মার্কিনীদের উদ্দীপ্ত করেছে। আপনি আপনার প্রচারণায় অর্থনীতি ও সামাজিক ন্যায়বিচারকে সামনে এনেছেন, যা তারা ধারণ করে।

এ সময় বার্নি স্যান্ডার্সের প্রচারণার ইস্যুগুলোকে গুরুত্ব দেয়ার অঙ্গীকার করে হিলারি স্যান্ডার্সের সমর্থকদের উদ্দেশে বলেন, স্যান্ডার্সের উদ্দেশ্য আমাদেরও উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব