,

অস্বস্তিতে স্বস্তিকা

07_Swastika-Mukherjeeবিনোদন ডেস্ক : আঙ্গুরি দেবী। এই চরিত্রটাই যেন মানুষের মনে গেঁথে গেছে। বলিউডের ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ছবিতে সাবেকি আমলের নায়িকার চরিত্রে অভিনয় করার পর বেশ ঝামেলাতেই পড়ে গেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সব পরিচালক এখন এ ধরনের চরিত্রেই চাইছেন তাঁকে। একটু আবেদন, লাস্যময়তা। সাদামাটা কোনো চরিত্র নেই। অস্বস্তিকর চরিত্রই যেন তাঁর জন্য বরাদ্দ।
এ ধরনের চরিত্রে স্বস্তিকার আপত্তি নেই। তবে মাঝেমধ্যে বৈচিত্র্যও খোঁজেন তিনি। বললেন, ‘বলিউডে পরিচালকেরা অভিনয়শিল্পীর ওপর অনেক আস্থা রাখেন। দেখুন না, আলিয়া ভাট স্বল্পবসনা তরুণী থেকে উড়তা পাঞ্জাব-এ গ্রামের চিরাচরিত নারীর চরিত্রও করছেন। বাংলা সিনেমায় পরিচালকেরা আমাকে নিয়ে সেই দেখনদার শহুরে নারী চরিত্রের বাইরে যেন পরীক্ষা-নিরীক্ষাই করতে চান না।’ নিজেকে ভাঙার জন্য প্রস্তুত হয়ে আছেন স্বস্তিকা। পরিচালকের কাছে তাই তাঁর আবেদন, ‘নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারী, গরিব নারী কিংবা ধরুন একজন গৃহকর্মীর ভূমিকায়ও আমি কাজ করতে চাই। শিল্পী হিসেবে আমার তো একই ধরনের ছাঁচে থাকা ঠিক না।’
অঞ্জন দত্তের সঙ্গে স্বস্তিকার নতুন ছবি সাহেব বিবি গোলাম মুক্তি পাচ্ছে শিগগিরই। পিটিআই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা