,

মেন্ডিসের রেকর্ডের পরতে পরতে তারুণ্য!

Mendisস্পোর্টস ডেস্ক : তারুণ্যই তো সাহসী, নির্ভীক অভিযাত্রী। সেই সাহসে ভর করে প্রায় একাই যেন টেস্ট চ্যাম্পিয়ন গদাটা মাত্রই হাতে তুলে নেওয়া অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেললেন কুশল মেন্ডিস। একগাদা রেকর্ড সঙ্গী হয়েছে তাঁর। কাল অপরাজিত থেকে মাঠ ছেড়ে আরও কিছু রেকর্ডের সম্ভাবনার সামনেও দাঁড়িয়ে আছেন এই ২১ বছর বয়সী। বেশির ভাগ রেকর্ডই বয়সের কীর্তিতে। সেই সব রেকর্ডের কুশল জানুন—

* মেন্ডিসের চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০‍+‍ ইনিংস খেলেছেন মাত্র একজনই। ১৯৬৩-৬৪ মৌসুমে ওভালে ১৭৫ রানের ইনিংস খেলার সময় গ্রায়েম পোলকের বয়স ছিল ১৯ বছর ৩৩১ দিন।

* ডাবল সেঞ্চুরি করতে পারলে মেন্ডিস হবেন ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা ইতিহাসে প্রথম ব্যাটসম্যান।

* মেন্ডিসের মতো এত কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করতে পারেনি শ্রীলঙ্কার আর কেউ। ১৯৯২ সালে কলম্বো টেস্টে সেঞ্চুরি করার সময় রমেশ কালুভিতারানার বয়স ছিল ২২ বছর ২৬৭ দিন।

* নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল অশঙ্কা গুরুসিনহার ১৩৭। দুই যুগ পুরোনো এই রেকর্ড ভাঙলেন মেন্ডিস।

* ১৯৩ করতে পারলে হোম-অ্যাওয়ে মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংসটা হয়ে যাবে তাঁর। কুমার সাঙ্গাকারা করেছিলেন ১৯২।

* মেন্ডিসের এত এত রেকর্ড কিন্তু তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই। যেকোনো দলের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ২০১ করেছিলেন শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু।

* যেকোনো দলের বিপক্ষেই গত দশ বছরে এত কম বয়সে শ্রীলঙ্কার কেউ টেস্ট সেঞ্চুরি পেল। ২০০৬ সালে বগুড়া টেস্টে ১৬৫ করার সময় উপুল থারাঙ্গার বয়স ছিল ২১ বছর ৩৪ দিন।

* মেন্ডিসের আগে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার কীর্তি ছিল মাত্র দুই শ্রীলঙ্কানের। দুলিপ মেন্ডিস ও অরবিন্দ ডি সিলভার। ৩০ বছর পর এমন কীর্তি মেন্ডিসের ব্যাটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা