,

জঙ্গিবাদের মামলা দেখভালে মন্ত্রণালয়ের সেল হবে: আইনমন্ত্রী

GjOYtm11WWqqনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের মামলাগুলো সঠিকভাবে দেখভালে আইন মন্ত্রণালয় আলাদা একটি সেল গঠন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জেলা প্রশাসকেরা যদি মনে করেন এ ধরনের মামলা বিচারের জন্য প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না, তাহলে তখনই সেলকে জানাতে পারবেন।

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আজ শুক্রবার সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। সচিবালয়ের সম্মেলনকক্ষ থেকে বের হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টায় আমরা সবাই যেন যে যার অবস্থান থেকে শরিক হই।’ প্রধানমন্ত্রীর ১৯ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অ্যাটর্নি সার্ভিস বা ক্যারিয়ার সার্ভিস করার পরিকল্পনা সরকারের আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে একবারে এই সার্ভিস করা যাবে না। অন্তত ৩০ শতাংশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস করার চিন্তাভাবনা রয়েছে। সেটির সাফল্য ও ত্রুটি-বিচ্যুতি দেখে পরবর্তী সময়ে অগ্রসর হতে হবে।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল হক জানান, ভ্রাম্যমাণ আদালত আইনটি উচ্চ আদালতে রিট আবেদনের কারণে আটকে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা