,

ভেড়া চরাবে রোবট!

 
আন্তর্জাতিক ডেস্ক :অত্যাধুনিক প্রযুক্তির এই একবিংশ শতাব্দীতে খুব শিগগিরই আসছে রোবট যুগ। ২০৫০ সালের মধ্যে মানুষের বেশিরভাগ কাজই করে দেবে রোবট- এইরকমটাই কথা হচ্ছে। রোবট বিপ্লব নিয়ে অনেকে আবার চিন্তিত। চিন্তিত হওয়ারই কথা। কারণ মানুষের কর্মক্ষেত্র কেড়ে নেবে রোবট। তবে সেটা হতে আরও দেরি আছে, তার আগে ভেড়ার পাল পাহারা দেয়ার জন্য রোবটের আগমন ঘটছে।

2016_07_28_22_16_43_a9x3qiTqIP3vw56QgBv63sWLfYKb8A_original

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও রোবটিক্স সেন্টার এমন এক রোবট বানাচ্ছে যেটা গৃহপালিত পশু দেখাশোনা এবং কৃষকের ক্ষেতের ফসল পাহারা দিতে সক্ষম। স্মিথসোনিয়ান ম্যাগাজিনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বর্তমানে এই ভেড়া চরানো রোবটের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। শুধু ভেড়া নয়, গরু এবং ঘোড়া দিয়েও পরীক্ষা হচ্ছে। প্রতিকূল পরিবেশে নিজে নিজে কাজ করতে পারে কিনা সেটা দেখাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য।

রোবটটির নাম দেয়া হয়েছে সুয়াগবট। অস্ট্রেলিয়ার দূরদূরান্তে নিয়ে গিয়ে পরীক্ষা চলছে এই রোবটের। এটি দেখতে ৪ পায়া বাক্সর মত। চাকায় ভর করে ঘুরে বেড়াতে পারে যত্রতত্র। এটা মানুষের হয়ে পোষা জীবজন্তু পাহারা দেবে, এমনকি অনেক জিনিস বহন করতেও সক্ষম।

অনেকে অবশ্য এই সুয়াগবটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কারণ গৃহপালিত পশু পাহারা দেয়ার জন্য মানুষের রয়েছে বিশেষ ধরনের কুকুর। কিন্তু কুকুরও অনেক সময় ক্লান্ত হয়, ভুল করে। রোবট করবে না। এটি একই সাথে তারহীন যোগাযোগের মাধ্যমে ড্রোনের সাথে মিলিত হয়ে পাহারা দিতে সক্ষম। আগামী ২ বছর এর পরীক্ষানিরীক্ষা চলবে। তারপর মানুষের অনুপস্থিতিতে তার বিষয় সম্পদ পাহারা দেবে রোবট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা