,

জঙ্গি খুঁজতে মধ্যরাতে ঢাকায় তল্লাশি

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদী তৎপরতায় জড়িত কেউ আছে কি না তা খতিয়ে দেখতে মধ্যরাতে ঢাকার অন্তত দুটি এলাকায় পুলিশের তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর মোহাম্মদপুর ও তেজগাঁওয়ের রাজাবাজার এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে অভিযানে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন।

3465_136603

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, জঙ্গি সংশ্লিষ্টদের সন্ধানে এই অভিযান চালানো হচ্ছে।রাত সোয়া ২টা পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি।
চলতি মাসে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২৫ জন নিহত হওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এরমধ্যে গত সোমবার রাতে কল্যাণপুরের একটি এলাকা ঘিরে তল্লাশির (ব্লক রেইড) সময় একটি বহুতল ভবনের মেসে গিয়ে বাধা পাওয়ার পর শক্তি সমাবেশ ঘটিয়ে সেখানে অভিযান চালানো হয়, যাতে নয় জঙ্গি নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

সেখানে নিহতদের মধ্যে গুলশানের ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলামের বন্ধু সেজাদ রউফ অর্ক রয়েছেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী ফেব্র“য়ারির শুরুর দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।

পুলিশ বলছে, বাসা থেকে বেরোনোর পর নিবরাজ ঝিনাইদহের মে মেসে ছিলেন, সেখানে সেজাদও ছিলেন বলে ধারণা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা