,

নিজেকে ফিরে পাওয়ার লড়াই সৌম্যর

photo-1469717107স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর গত বছরটা দুর্দান্ত কেটেছিল সৌম্য সরকারের। সেই তিনিই এ বছর ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। বিষয়টা তিনি নিজেও অনুধাবন করেছেন। তাই নিজের সমস্যা সমাধানের খোঁজে নেমে পড়েছেন এই বাঁ-হাতি ওপেনার।

আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। এই সিরিজেই নিজেকে ফিরে পেতে চান সৌম্য, ‘সামনে আমাদের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এই সিরিজের ওয়ানডেতে সুযোগ পেলে অবশ্যই আমাকে ভালো খেলতে হবে। সেভাবেই নিজেকে তৈরি করছি আমি। আশা করছি নিজেকে ফিরে পাব।’

কিছুদিন ধরে বিশেষ করে টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্তে এই বাঁ-হাতি ওপেনার। তা স্বীকার করে তিনি বলেন, ‘এটা ঠিক টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ভালো খেলতে পারছি না আমি। যদিও এই ঘরানার ক্রিকেটে অনেকদিন ধরেই খেলছি। ভুলের সংখ্যা বেশি বলেই সাফল্য আসেনি। আশা করছি ভবিষ্যতেও এই ঘরানার ক্রিকেটে ভালো করতে পারব।’

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো খেলতে পারেননি সৌম্য। এই সম্পর্কে তিনি বলেন, ‘ছন্দে ফিরতে প্রিমিয়ার লিগে আমার খেলায় কিছু পরিবর্তন এনেছিলাম, যেমন—একটু ধীরে খেলা। তাই শুরুতে সাফল্য পাচ্ছিলাম না। পরে আবার নিজের স্বাভাবিক খেলা খেলেছি বলে প্রিমিয়ার লিগের শেষ দিকে সাফল্য পেয়েছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা