,

জঙ্গিদের ঠেকাতে গুলি ছাড়া উপায় থাকে না : এইচ টি ইমাম

photo-1469719677নিউজ ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জঙ্গিদের আক্রমণ প্রতিহত করতে গেলে গুলি করা ছাড়া কোনো উপায় থাকে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আজ বৃহস্পতিবার রাজধানীতে গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএস)আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন এইচ টি ইমাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যখন আপনি একজন খুনির মুখোমুখি হবেন তখন একটাই পথ খোলা থাকে। হয় আপনি তাকে হত্যা করেন অথবা সে আপনাকে হত্যা করবে। তাই এসব ক্ষেত্রে আমি মনে করি কোনো দ্বিধা ছাড়াই আমাদের পদক্ষেপ নিতে হবে। তবে আমরা তাদের মতো পদক্ষেপ নেব না। আমরা কারো গলা কেটে হত্যা করব না। আমরা তাদের গুলি করব।’

আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের মতো নিষ্ঠুর হতে পারে না মন্তব্য করে এইচ টি ইমাম বলেন, কিন্ত খুনিদের আক্রমণ মোকাবিলায় অবশ্যই তাদের গুলি ছুড়তে হয়, যা কল্যাণপুরের ঘটনায় দেখা গেছে। এই বিষয়ে কোনো রকম সন্দেহ রাখা ঠিক নয় বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মনে করেন, দেশের মানুষ সজাগ থাকলে অতীতের অনেক সমস্যার মতো জঙ্গিবাদ সমস্যারও সমাধান করা যাবে। তাঁর মতে, দেশের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।

দিনব্যাপী এই সেমিনারে বিভিন্ন দেশের কুটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা