,

সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করুন, কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

photo-1469727134নিউজ ডেস্ক : জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে মাঠ পর্যায়ে জনসচেতনতা তৈরিতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পার্লামেন্ট মেম্বার ক্লাবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে সরকারপ্রধান এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, এটা র্দুভাগ্যজনক যে, জঙ্গি-সন্ত্রাসের নামে শান্তির ধর্ম ইসলামের দুর্নাম করছে কিছু মানুষ। দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় পুলিশসহ সশস্ত্র বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

সরকারপ্রধান বলেন, পাকিস্তানি শাসনামলে সরকারের বিভিন্ন পদে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল। বাংলাদেশ না হলে এ দেশের মানুষ উঁচু পদে যেত না। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি, লুটপাট আর জঙ্গিবাদ ছাড়া তারা কিছুই করেনি।

অনুষ্ঠানে মন্ত্রিরিষদের সদস্যরা ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা