,

জেনে নিন স্বাস্থ্যকর ঘুমের কয়েকটি উপায় সম্পর্কে

24171-boroঅনলাইন ডেস্ক : ভাল ঘুম শরীরের জন্য উপকারী। ভাল ঘুম না হলে শরীর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু প্রায়ই মানুষের এ ধরনের সমস্যা হতে পারে যে রাতে ভাল ঘুম না হওয়া। আপনিও যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে জেনে নিন ভাল এবং স্বাস্থ্যকর ঘুমের জন্য যে কাজগুলো অবশ্যই করবেন।

১. চিন্তামুক্ত থাকুনঃ-
বাজে ধরনের মানসিক চিন্তার কারণে অনেক সময় রাতে ঘুম আসে না। বাজে চিন্তাগুলো মাথার মধ্যে ঘোরাঘুরি করে। এ কারণে রাতে ঘুমোতে যাওয়ার আগে যতটা সম্ভব চিন্তামুক্ত থাকুন।

২. মেডিটেশন করুনঃ-
মেডিটেশন মানসিক বিভিন্ন চিন্তা দূর করে ফেলে। ফলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। এছাড়া শারীরিকভাবেও ক্লান্তি অবসন্নতা দূর করে। ভাল এবং স্বাস্থ্যকর ঘুমের জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশন করুন।

৩. ব্যায়াম করুনঃ-
শারীরিক ব্যায়াম করলে শারীরিকভাবে অবসন্নতা কেটে যায়। শারীরিক ব্যায়াম করলে শরীরের পেশীগুলো কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে পড়ে, চোখে ঘুম এনে দেয়। এ কারণে ভাল ঘুমের জন্য ঘুমোনোর আধা ঘন্টা আগে ব্যায়াম করতে পারেন।

৪. গোসল করুনঃ-
ভাল এবং স্বাস্থ্যকর ঘুমের জন্য গোসল একটি ভাল ধারণা। গোসল শরীরের সব ক্লান্তি দূর করে ফেলে। এর ফলে চোখে ঘুম চলে আসে। তাই ঘুমোতে যাওয়ার আগে গোসল করে নিতে পারেন।

৫) ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুনঃ-
মাঝরাতে এসএমএস এর রিংটোনে ঘুম ভেঙ্গে গিয়েছে, আর ঘুমাতে পারছেন না? কিংবা ক্যামেরা, মোবাইল ফোন অথবা ল্যাপটপের চার্জারের ছোট্ট লাইটটাই সমস্ত অনিদ্রার কারণ হয়ে দাঁড়াচ্ছে? অথবা বিছানার পাশে রাখা ডিজিটাল ঘড়ির রেডিয়াম লাইটটি যদি আপনার ঘুমের শত্রু হয়ে দাঁড়ায় তবে বিছানায় যাবার আগেই এগুলো দূরে সরিয়ে রাখুন ।

৬) প্রাকৃতিক নিদ্রাকারক ব্যবহারঃ-
এমন কিছু খাদ্য আছে যা শরীরে প্রশান্তি এনে দেয় এবং ঘুম ভাব এনে দেয়। রাতে ঘুমাতে যাবার আগে এক গ্লাস দুধ বা একটি কলা আপনার চোখে ঘুম এনে দিতে পারে কারণ এতে আছে মেলাটোনিন যা ঘুমের উদ্দীপক হিসেবে কাজ করে। এছাড়া ঘুমাবার আধা ঘণ্টা আগে ভ্যালেরিয়ান রুট, ক্যামোমাইল কিংবা ব্লুবেরিযুক্ত হারবাল চা উপকারে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে