বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় যুবককে প্রকাশ্যে জুতাপেটা

Picনিউজ ডেস্ক : বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও একটি মেয়েকে বিয়ে না করায় প্রকাশ্যেই জুতাপেটা খেলেন এক যুবক। ভারতের পুণের বাসিন্দা শ্রীকান্ত লোন্ধে নামে ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল একটি মেয়ের। কিন্তু দীর্ঘদিন ধরে সহবাস করেও মেয়েটিকে বিয়ে করতে চায়নি শ্রীকান্ত।

ওই মেয়েটি পুরো ঘটনাটি জানান নারী অধিকার কর্মী ও ‘ভূমাতা রনরাঙ্গিনি ব্রিগেড’-এর প্রতিষ্ঠাতা তৃপ্তি দেশাইকে। এরপর গতকাল বুধবার পুণে থেকে ১০০ কিলোমিটার দূরে পুণে-আহমেদনগর জাতীয় সড়কের ওপর প্রকাশ্যেই নিজের পায়ের জুতো খুলে তাঁকে পেটায় মিস দেশাই। মারধরের ঘটনায় রাস্তায় লোক জমে যায়। শুধু তাই নয়, দীর্ঘদিন সম্পর্ক রাখার পর ওই যুবক কেন নারীটিকে বিয়ে করতে অস্বীকার করেছে সে বিষয়েও তার কাছে জবাবদিহি করেন তৃপ্তি দেশাই।

শ্রীকান্ত ক্রমাগত একটি মেয়েকে শারীরিকভাবে শোষণ করে আসছিল বলে অভিযোগ করেছেন তৃপ্তি দেশাই। তাঁর দাবি ক্রমাগত সহবাসের ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং মেয়েটি যদি গর্ভপাত করায় তাহলেই শ্রীকান্ত তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়।

নারী অধিকার কর্মী দেশাই জানান, ‘ওই ছেলেটি আরও দু’জন নারীর সঙ্গে একই প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করায় আমরা ওই ছেলেটিকে একটা উচিত শিক্ষা দিয়েছি। আইন নিজের হাতে তুলে না নেওয়া ছাড়া আমার হাতে আর কোন উপায় ছিল না। কারণ নির্যাতিতা ওই মেয়েটি পুলিশের কাছে গেলেও কোন বিচার পায়নি’।

জাতীয় সড়কের ওপর প্রকাশ্যে জুতাপেটার সেই ছবি ইন্টারনেটে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বিশ্বম্বর চৌধুরী নামে অন্য এক সমাজকর্মী তৃপ্তি দেশাইয়ের এই কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, ‘একজন সমাজকর্মী হয়ে তিনি (দেশাই) যদি আইন নিজের হাতে তুলে নেন এবং বিচার শুরু করেন তবে তারা এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে চাইছেন’।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত