,

১৫ আগস্ট মোদিকে হত্যার ছক কষছে জঙ্গিরা!

narendra modi_3286_780আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। ১৫ ই অগাস্ট তারা নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিনিউজ ইন্ডিয়া।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এমনটাই সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশে ভাষণ দেবেন, তখন ড্রোনের সাহায্য তাঁর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা।

কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, লস্কর-এ-তৈবা, জইশ-এ-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠী যৌথভাবে এই হামলা চালানোর পরিকল্পনা করেছে।

প্রতিবেদনে জানানো হয়, জঙ্গিদের মদদ দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

ভারত ও পাকিস্তানের মধ্যে জঙ্গিদের টেলিফোনে কথোপকথন থেকে এই সূত্র মিলেছে। এছাড়া স্বাধীনতা দিবসের আগে সেনাসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কনভয়েও হামলা চালাতে পারে জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা