বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি আকিফ মোনায়েম খানের নাতি

akifuzzamanনিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে পুলিশের ‘অপারেশন স্টর্ম ২৬’ অভিযানে নিহত এক জঙ্গি পূর্বপাকিস্তানের বহুল আলোচিত গভর্নর আবদুল মোনায়েম খানের নাতি। তার নাম আকিফুজ্জামান খান।

ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) নিহত নয় জঙ্গির মধ্যে আট জঙ্গির পরিচয় নিশ্চিত করে। তাদের একজন আকিফুজ্জামান। তার বাবা সাইফুজ্জামান খান। আর দাদা আবদুল মোনায়েম খান।

ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আকিফুজ্জামান পূর্ব পাকিস্তান আমলের গভর্নর আবদুল মোনায়েম খানের নাতি।

মোনায়েম খান গভর্নর থাকাকালে ৬ দফাসহ পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশসন ও স্বাধীনতাযুদ্ধের বিরোধী ছিলেন।

পুলিশ জানায়, গুলশান ও শোলাকিয়া হামলার পর ঢাকা ও আশপাশের এলাকায় বড় হামলার ছক আঁটছিলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিফুজ্জামান।

আকিফুজ্জামানের বাড়ি গুলশান ১ নম্বরের ১০ নম্বর সড়কে। বাড়ি নম্বর ২৫।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, আমরা শুনেছি আকিফুজ্জামান নিখোঁজ ছিল। কিন্তু তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো ধরনের জিডি করা হয়নি।

সূত্র জানায়, আকিফুজ্জামান জঙ্গিদের সংগঠিত করার কাজ করতো। সাংগঠনিক কার্যক্রম চালাতো সে। গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিহত নিবরাসও ছিল একই গ্রুপে।

উল্লেখ্য, কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বাড়ির ৫ম তলায় আকিফুজ্জামানসহ তার সহযোগী জঙ্গিরা অবস্থান করছিলো। ডিএমপির ‘অপারেশন স্টর্ম ২৬’ অভিযানে নয় জঙ্গি নিহত হয়। মঙ্গলবার পুলিশ নিহতদের পরিচয় সনাক্ত করতে পারেনি। বুধবার আকিফুজ্জামানসহ সাতজনের পরিচয় জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার আরও এক নিহত জঙ্গির পরিচয় জানায় পুলিশ।

নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

প্রসঙ্গত, আবদুল মোনায়েম পূর্ব পাকিস্তান মুসলিম লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নিখিল পাকিস্তান মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন। ১৯৭১ সালের ১৩ অক্টোবর তার বনানীস্থ বাসভবনে মুক্তি বাহিনীর গেরিলাদের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ