,

হিলারির চাইতে বেশি যোগ্য নই : ওবামা

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়ে মানুষকে যথারীতি উৎসাহিত ও উদ্দীপিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হিলারিকে জয়ী করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং নিজের চাইতেও যোগ্য বলে আখ্যায়িত করেছেন তাকে।

2016_07_28_17_37_02_2iUE8ZXfLfexpYebA0bIzTBAJHjSxx_original

 

বুধবার ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া ৪৫ মিনিটের ভাষণে এ কথা বলেন তিনি। মানুষকে ভয় নয়, আশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান করেন তিনি।

এদিকে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন হিলারি ক্লিনটন। ওবামার বক্তব্যের সময় হিলারি তার সঙ্গে মঞ্চে যোগ দিলে গোটা কনভেনশন এলাকা হাজার হাজার মানুষের করতালিতে ভরে ওঠে।

ভাষণে ওবামা বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনও নারী কিংবা পুরুষ হিলারির চেয়ে বেশি যোগ্য নয়। আমি কিংবা বিল ক্লিনটন কারোরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হিলারির চেয়ে বেশি যোগ্যতা নেই।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের আনুষ্ঠানিক মনোনয়ন অনন্য ঘটনা। কারণ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার পেয়েছিল ১৯২০ সালে। যে কারণে ১৮৭২ সালে একজন নারী প্রেসিডেন্ট নির্বাচনে লড়লেও ভোট পান নি। দেশটির ২৪০ বছরের ইতিহাসে ৪০ জন প্রেসিডেন্টই পুরুষ। নির্বাচিত হলে হিলারিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা