,

বিদ্যুৎকেন্দ্র নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের সুপারিশ

 

 

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বিশেষ বাহিনী গঠন করে বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

power1469713222

পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির ২২তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার অংশ নেন।

বৈঠকে পায়রা বন্দরকে অধিক কার্যকর করার লক্ষ্যে ১৮ কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিং করে সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটি দেশে উৎপাদিত এলপিজি গ্যাস ও আমদানিকৃত এলপিজি গ্যাসের মূল্য এক এবং সঠিক মাপ ও মান নিশ্চিত করতে বলে। বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা অব্যাহত রাখতে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিপিসি’র চেয়ারম্যান মাহমুদ রেজা খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা