,

‘দেশে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে’

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে নির্দিষ্ট সময়ে ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে , প্রধানমন্ত্রীর বক্তব্যে কেউ খুশি হবার কারণ নেই। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।’বৃহস্পতিবার দুপুরে ফেনী মহিপালে ওভারব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।সংসদ নির্বাচনের প্রশ্নে তিনি আরো বলেন, ‘বিএনপি যদি জামায়াত ছাড়ে তাহলে বলতে হবে এটি লোক দেখানো কৌশল। আসলে তারা নির্বাচনে ফিরে আসার জন্যই এ পথ খুঁজে নিয়েছে।’

141214Obaidul-Kader-Horijontal

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘ফতেহপুরে রেলক্রস এলাকায় সেতু নির্মাণ কাজে গাফিলতি ও অনিয়ম পেলে কাজের দায়িত্ব পরিবর্তন করে সেনাবাহিনীকে দেওয়া হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬ লেনের কাজ আগামী ২০১৭ সালের মধ্যে শেষ করা হবে।’

এ সময় তিনি ফেনী শহরে সরকারি জায়গা অবৈধ দখলদার থেকে উদ্ধারের জন্য ফেনী রাজস্ব বিভাগকে নির্দেশ দেন। তিনদিন সময় হাতে রেখে মাইকিং করে অবৈধ দখলদারদের জানিয়ে দেবার অনুরোধ জানান।

যারা অবৈধ দখল সরাবে না তাদের স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম ও এডিসি রাজস্ব আবুল হোসেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা