,

ফিরছেন নার্গিস ফাখরি

 

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরু থেকে বলিউড সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি।
আজহার, হাউজফুল-থ্রি এবং বাঞ্জো সিনেমা নিয়ে কাজেই ডুবে ছিলেন। কিন্তু হঠাৎ গত মে মাসে বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। এরপর থেকে গুঞ্জন ওঠে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন এ অভিনেত্রী।

2016_07_27_18_41_55_aRT2xypEgfGDQwQYWAQCxu7qJbyK9I_original
এদিকে কয়েকদিন থেকেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল বলিউডকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন নার্গিস ফাখরি। অবশেষে সকল গুঞ্জনে পানি ঢাললেন রকস্টার সিনেমা খ্যাত এ অভিনেত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমা বাঞ্জো’র একটি পোস্টার পোস্ট করেন তিনি। এর ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট শেষ করে কয়েক সপ্তাহের মধ্যেই বাঞ্জো’র প্রচারণার জন্য ফিরছি।’

এর আগে শোনা গিয়েছিল উদয় চোপড়ার সঙ্গে বিয়ের ঘোষণা দিতে চেয়েছিলেন নার্গিস, কিন্তু হুট করে এ বিষয়ে মত পাল্টে ফেলেন উদয়, এতেই ভীষণ হতাশ হয়ে নার্গিস যুক্তরাষ্ট্রে যান। পরবর্তী সময়ে অবশ্য উদয় চোপড়া এ গুঞ্জন নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, সবই মিডিয়ার বানানো গল্প। তেমন কিছুই হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা