,

শুক্র ও শনিবার ৬ হাজার বন্দিকে নতুন কারাগারে নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : শুক্র ও শনিবার ৬ হাজার কারাবন্দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে নতুন কারাগারে নেয়া হবে।বৃহস্পতিবার বিকালে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

dhaka-_136555

তিনি বলেন, এ বিষয়ে শুক্রবার সকালে কারা ফটকের সামনে প্রেস ব্রিফিং হবে। এ সময় আইজি (প্রিজন) সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেবেন।

৬ হাজার বন্দি স্থানান্তরের মাধ্যমে ২২৮ বছর পর দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের নতুন ঠিকানায় যাচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা-মাওয়া সড়কের বাঁ পাশে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ১৯৪ একর জমির উপর তৈরি হয়েছে নতুন কারাগার।

১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ কারাগারটি উদ্বোধন করেন। তবে কারাগারটি পুরোপুরি ব্যবহার উপযোগী না হওয়ায় স্থানান্তর করতে দেরি হচ্ছিল।

কারা সূত্র জানায়, ইতিমধ্যে অনেক জিনিসপত্র কেরানীগঞ্জের নতুন কারাগারে সরিয়ে নেয়া হয়েছে। বন্দিদের নেয়া হবে প্রিজন ভ্যানে করে। এসব বন্দির সবাই পুরুষ। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব নারী ও শিশু বন্দিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

নতুন কারাগারে বন্দি স্থানান্তরের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য রাস্তায় রাস্তায় প্রহরায় নিয়োজিত থাকবেন।

১৭৮৮ সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড চালুর মাধ্যমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যাত্রা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে