,

‘আমদানি করা এনএলজি গ্যাসে চাহিদা পূরণ হবে’

 

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে গ্যাসের মজুদ ক্রমহ্রাসমান হলেও আমদানি করা তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে গ্যাসের চাহিদা পূরণ করা হবে।তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে দেশে ৫০০ এমএমসিএফডি এলএনজি আসবে। পরবর্তীতে আরো ৩৫০০ এমএমসিএফ এলএনজি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

1-205

 

বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) বিনিয়োগ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা ২০৩০ সালের মধ্যে দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছি। এ জন্য ৩০ বিলিয়ন ডলারের প্রয়োজন।

তিনি বলেন, দেশে ও বিদেশে কার্ব মার্কেটে বন্ড বা শেয়ার ইস্যু করে বিদ্যুৎ প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছ্। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকেও আমরা সর্বোচ্চ প্রণোদনা দিচ্ছি। পাশাপাশি বিতরণ ও সঞ্চালন ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগকেও উৎসাহিত করা হচ্ছে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, এফআইসিসিআরের সভাপতি রুপালী চৌধুরী, নির্বাহী পরিচালক জামিল ওসমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা