,

আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষার ফল

board২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগস্টের ১৬ থেকে ২০ তারিখে মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান।

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ২২ জুন শেষ হয়। শিক্ষামন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম মেনেই গত কয়েক বছর থেকেই ফল প্রকাশ করে আসছে কর্তৃপক্ষ।

ফল প্রকাশের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বাংলামেইলকে বলেন, ‘ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয়ে ফলাফল ঘোষণার জন্য সম্ভাব্য তারিখ ঠিক করে প্রস্তাব পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী শিক্ষমন্ত্রণালয় সম্ভাব্য সময়ের মধ্যে যে কোনো দিন নির্দিষ্ট করবে।’

উল্লেখ, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। যা গত বছরের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন।

এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৬১ হাজার ৭০২ জন। অনিয়মিত ২ লাখ ৪৬ হাজার ৩১৪ জন। অনিয়মিতদের মধ্যে এক বিষয়ে ১ লাখ ৪৭ হাজার ১০০ জন, দুই বিষয়ে ৫১ হাজার ৭৭২ জন ও সব বিষয়ে ৪৭ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

এবার ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানে ২ হাজার ৪৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নিয়েছে ২৬২ জন পরীক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা